▐► JavaScript Objects
▐► JavaScript BOM
▐► JavaScript DOM
▐► JavaScript Validation
▐► JavaScript OOPs
▐► JavaScript Cookies
▐► JavaScript Events
▐► Exception Handling
▐► JavaScript Misc
▐► JavaScript Advance
▐► Differences
জাভাস্কিপ্ট লুপ (Loop)
কোন স্টেটমেন্টকে ধারাবাহিক ভাবে বার বার দেখানোর জন্য Loop ব্যবহার করা হয় প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে । প্রতিটি কম্পিউটার ভাষায় Loop বর্তমান ঠিক জাভাস্কিপ্টের ন্যায় ।
Loop এর প্রকারভেদ :
Loop সাধারণত চার প্রকারের নিচে লিস্ট দেওয়া হল -
কল্পনা করুন আমার প্রয়োজন ১ থেকে ১০০ সংখ্যা । এক্ষেত্রে আমরা Loop ব্যবহার করে সহজে আমাদের চাহিদা পূরণ করতে পারি । লুপ ব্যবহার করার ফলে কোডটি জটিল হয় না ।
একটি লুপ (Loop) এর তিনটি অংশ থাকে :
- Initialization - Initialization হিসাবে ভ্যারিয়বেল ও তার ভ্যালু লেখা হয় ।
- Condition - কতবার লুপ চলবে সেটি Condition এর মধ্যে লিখতে হয় ।
- Increment / Decrement - লুপের ধাপ সৃষ্টি হয় ।
For Loop || For Loop in Javascript
For Loop এর ক্ষেত্রে Loop এর তিনটি অংশ (Initialization ; condition ; increment / decrement) একই লাইনের মধ্যে লেখা হয় । এর ফলে প্রোগ্রামিং লেখার সময় কোড জটিল হয় না ও লাইন সংখ্যা ও কমে । প্রোগ্রামিং লেখার সময় যেখানে লুপের প্রয়োজন হয় সেই জায়গায় আমরা বেশির ভাগ ক্ষেত্রে For Loop ব্যবহার করে থাকি ।
একটি লুপ (Loop) এর তিনটি অংশ থাকে :
নোট : লুপের তিনটি অংশকে সেমিকোলন দ্বারা বিভক্ত করা হয়েছে ।
While Loop || javascript While Loop
- প্রথমত একটি ভ্যারিয়বেল নেওয়া হয় এবং তার ভ্যালু অ্যাসাইন করা হয় initialization ।
- দ্বিতীয়ত While নামে একটি কীওয়ার্ড লেখা হয় while loop ব্যবহারের জন্য এবং প্রথম বন্ধনীর ভিতরে কন্ডিশান দেওয়া হয় লুপটি কত বার চলবে ।
- Loop কে পুনরায় সচল করার জন্য অ্যারিথমেটিক অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যাবহার করা হয় ।
নোট : এখানে x = x+1 না লিখে এটা লিখতে পারি x++ ।
ব্যাখ্যা :
যখন While লুপের কাজ শুরু হয় তখন জাভাস্কিপ্ট চেক করে দেখে যে ভ্যারিয়বেলের ভ্যালু অনুযায়ী কন্ডিশান স্টেটমেন্ট টি সত্য কি না । যদি সত্য হয় তাহলে সেকেন্ড ব্রাকেট { } এর মধ্যের কোড গুলো এক্সিকিউট হয় ।
এরপর Increment / Decrement স্টেটমেন্ট ভ্যারিয়বেল এর ভ্যালুতে 1+ বা 1- করে । পুনরায় প্রোগ্রামকে আবার কন্ডিশান স্টেটমেন্টে নিয়ে গিয়ে কন্ডিশান চেক করা হয় । যদি কন্ডিশান সত্য হয় তাহলে সেকেন্ড ব্রাকেটএর মধ্যে কোড গুলো পুনরায় এক্সিকিউট হয় ।
এভাবে লুপটি চলতে থাকবে যতক্ষণ না কন্ডিশান মিথ্যা হবে । কন্ডিশান মিথ্যা হলেই প্রোগ্রাম লুপ থেকে বের হয়ে আসবে । কন্তু সর্বদা স্মরণ রাখবেন কন্ডিশান স্টেটমেন্ট টি যদি সব সময় সত্য হয় তবে আপনি কখনও While Loop থেকে বের হয়ে আসতে পারবেন না । আপনার কম্পিউটার এর ক্ষতি ও হতে পারে । তাই While Loop ব্যবহারের সময় সতর্ক হওয়া আবশ্যক ।
Do / Whlie Loop || javascript Do While Loop
Do....While লুপ While লুপের মতোই । একমাত্র পার্থক্য While লুপে প্রথমে কন্ডিশান চেক হয় ভ্যারিয়বেল ভ্যালুর সঙ্গে ।Do ....While লুপে প্রথমে কোন রকম কন্ডিশান চেক না করেই একবার { } সেকেন্ড ব্যাকেটের কোড এক্সিকিউট হবে এমনকি কন্ডিশান মিথ্যা হলেও ।
নোট : do .... while লুপের শেষে সেমিকোলন ব্যবহার করা হয় ।
Nasted Loop in javascript
প্রয়োজন অনুযায়ী প্রোগ্রামে একটি লুপের ভিতরে অপর একটি লুপ প্রয়োগ করার পদ্ধতিকে Nasted Loop বলা হয় । প্রথম লুপটিকে বলা হয় Outer Loop অর্থাৎ OL এবং অভ্যন্তরীণ লুপটিকে বলা হয় Inner Loop অর্থাৎ IL । স্মরণ রাখবেন যেকোনো লুপের Nasted Loop তৈরি করা যায় ।
Syntex :