▐► JavaScript Basics
▐► JavaScript Objects
▐► JavaScript BOM
▐► JavaScript DOM
▐► JavaScript Validation
▐► JavaScript OOPs
▐► JavaScript Cookies
▐► JavaScript Events
▐► Exception Handling
▐► JavaScript Misc
▐► JavaScript Advance
▐► Differences
▐► JavaScript Objects
▐► JavaScript BOM
▐► JavaScript DOM
▐► JavaScript Validation
▐► JavaScript OOPs
▐► JavaScript Cookies
▐► JavaScript Events
▐► Exception Handling
▐► JavaScript Misc
▐► JavaScript Advance
▐► Differences
জাভাস্ক্রিপ্ট অপারেটর
ভেরিয়েবল ও অন্যা্ন্য অবজেক্তের পারস্পরিক গাণিতিক ও যৌক্তিক সম্পর্ক বোঝানোর জন্য জাভাস্ক্রিপ্ট অপারেটর ব্যবহার করা হয়। কাজের ধরন ও ব্যবহার অনুসারে জাভাস্ক্রিপ্ট অপারেটর গুলোকে নিম্নোক্ত ভাগে ভাগ করা হয়। যথা -
- Arithmatic Operator (গানিতিক অপারেটর) :
- Assignment Operator (বরাদ্দকরন অপারেটর - এগুলি শব্দ ইংরেজীতেই প্রাকটিস করা ভাল, বাংলা করলে বরং বুঝতে সমস্যা হবে)
- Comparison Operator
- Logical অপারেটর ** এখানে আলোচিত অপারেটর ছাড়াও আরো কিছু অপারেটর আছে তবে এগুলিই সবসময় ব্যবহৃত হয়।
1. Arithmatic Operator (গানিতিক অপারেটর) :
x এর মান 15 এবং y এর মান 10 ধরে নিচের উদাহরনগুলি দেখাচ্ছি
| অপারেটর | বর্ননা | উদাহরন |
|---|---|---|
| + | দুটি অপারেন্ডকে যোগ করবে | x+y হবে 25 |
| - | ২য় অপারেন্ডকে প্রথমটি থেকে বিয়োগ দেবে | x-y হবে 5 |
| * | অপারেন্ড দুটিকে গুন করবে | x*y হবে 150 |
| / | ভাগ করবে | x/y হবে 1.5 |
| % | মডুলাস অপারেটর | x%y হবে 5 |
| ++ | Increment অপারেটর, পূর্নসংখ্যা বা integer এর মান ১ করে বাড়াবে | x++হবে 16 |
| -- | Decrement অপারেটর, পূর্নসংখ্যা বা integer এর মান ১ করে কমাবে | x-- হবে 14 |
result
2. Assignment Operator (বরাদ্দকরন অপারেটর - এগুলি শব্দ ইংরেজীতেই প্রাকটিস করা ভাল, বাংলা করলে বরং বুঝতে সমস্যা হবে)
এসাইনমেন্ট অপারেটর দিয়ে মান এসাইন (assign) করা হয়। অনেকগুলি এরুপ অপারেটর আছে
| অপারেটর | বর্ননা | উদাহরন |
|---|---|---|
| = | বা দিকের ভেরিয়েবলে মান assign করতে ব্যবহৃত হয় | var x = 20; |
| += | Add এবং assignment অপারেটর। এই অপারেটর বা দিকের অপারেন্ডের (Operand) সাথে ডান দিকের অপারেন্ড আগে যোগ করবে এরপর বা দিকের অপারেন্ডে ফলাফলটি assign করবে। | x += y; এটার অর্থ হচ্ছে x = x + y; |
| -= | Subtract এবং assignment অপারেটর। এই অপারেটর বা দিকের অপারেন্ডের (Operand) সাথে ডান দিকের অপারেন্ড আগে বিয়োগ করবে এরপর বা দিকের অপারেন্ডে ফলাফলটি assign করবে। | x -= y; এটার অর্থ হচ্ছে x = x - y; |
| *= | Multiply এবং assignment অপারেটর, অপারেন্ড দুটি গুনন করে ফলাফলটি বা দিকের অপারেন্ডে assign করবে। | x *= y; এটার অর্থ হচ্ছে x = x*y; |
| /= | Divide এবং assignment অপারেটর। বা দিকের অপারেন্ডকে ডান দিকের অপারেন্ড দিয়ে ভাগ করবে এবং ফলাফল বা দিকের অপারেন্ডে assign করবে। | x /= y; এটার অর্থ হচ্ছে x = x/y; |
| %= | Modulus এবং assignment অপারেটর। অপারেন্ড দুটির মডুলাস নিবে এবং বা দিকের অপারেন্ডে assign করবে। | x %= y; এটার অর্থ হচ্ছে x = x % y; |
3. Comparison Operator
দুটি অপারেন্ডের মধ্যে তুলনা করতে এই অপারেটরগুলি ব্যবহার হয়। অনেকগুলি comparison অপারেটর আছে এর মধ্যে বহুল ব্যবহৃত কয়েকটি হচ্ছে
== এটা দিয়ে দুটি অপারেন্ড সমান কিনা সেটা যাচাই করা যায় যেমনএখানে রান করিয়ে দেখুন। "values are not equal" দেখাবে অর্থ্যাৎ == অপারেটর দিয়ে আমরা বের করলাম যে অপারেন্ড দুটি সমান নয়।
যদি দুটি অপারেন্ড সমান না হয় এটা দেখতে চান তবে != (not equal to) একটা অপারেটর আছে।
> অপারেটর : এটা দিয়ে বা দিকের অপারেন্ড বড় কিনা সেটা দেখা হয়, যদি বড় হয় তাহলে true রিটার্ন করবে।
< অপারেটর : বা দিকের টা ছোট কিনা সেটা দেখার জন্য।
<= অপারেটর : বা দিকেরটা ডান দিকেরটার চেয়ে ছোট অথবা সমান কিনা সেটা দেখার জন্য এই অপারেটর।
>= এটা দিয়ে বা দিকেরটা ডান দিকের টার চেয়ে বড় অথবা সমান কিনা তা দেখার জন্য।
4. Logical অপারেটর
| অপারেটর | বর্ননা | উদাহরন |
|---|---|---|
| && | লজিকাল AND অপারেটর। যদি দুটি এক্সপ্রেশনই true হয় তাহলে true রিটার্ন করবে। | exp1 && expr2 |
| || | লজিকাল OR অপারেটর। যদি দুটি এক্সপেশনের যেকোন একটি true হয় তাহলেও true রিটার্ন করবে। | exp1 || expr2 |
| ! | লজিকাল NOT অপারেটর। যদি এক্সপ্রেশনটি true হয় তাহলে false রিটার্ন করবে নাহলে true রিটার্ন করবে। | !exp |
result