Rasel Hossain Adib

জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়বেল কি ?

ভ্যারিয়বেল (variable) এর অর্থ - পরিবর্তনশীল । প্রোগ্রামে কোন তথ্য বা ডাটাকে বার বার ব্যবহার করার জন্য নির্দিষ্ট Keyword এর মাধ্যমে কম্পিউটারের মেমরি ( Ram memory) ভিতরে স্টোর করে রাখা হয় । এই স্টোর করে রাখা ডাটাকে Variable এর মাধ্যমে যেখানে প্রয়োজন হবে সেখানে ডিক্লিয়ার করা হয় । এর ফলে প্রোগ্রামিং লেখার সময় বাঁচে ও প্রোগ্রামিং এর কোড ও জটিল হয় না ।

সহজ ভাষায় বললে এর অর্থ এটি - কল্পনা করুন আপনি বাজারে গিয়েছেন চাল আর মাছ কিনতে । যদি আপনি ব্যাগ বা থলে সঙ্গে না নিয়ে যান তাহলে কি মাছ বা চাল বাড়িতে নিয়ে আসতে পারবেন ? ক্রয় করা মাছ ও চালকে কোথাও স্টোর করতে হবে তাই না ? আর যদি একটি ব্যাগ বা থলে নিয়ে যান তাহলে মাছ ও চালকে একই থলের ভিতরে স্টোর করতে পারবেন ? নিশ্চয় না ! এর জন্য আলাদা দুটি থলে বা ব্যাগ লাগবে । এই থলে বা ব্যাগকে ভ্যারিয়বেল নামে অভিহিত করতে পারি ও মাছ বা চালকে ভ্যালু হিসাবে ।

ভ্যারিয়বেলের মূল কাজ হল তথ্যকে মেমরিতে স্টোর করা ।

Variable এর প্রকার :

জাভাস্কিপ্টে মোট তিন ধরনের ভ্যারিয়বেল আছে । যথা - Var , let , const

উদাহরণ :

ভ্যালুতে কোন টেক্সট লিখলে ডাবল বা সিঙ্গেল ' ' কোটের এর ভিতরে লিখতে হবে ।

var x = "sndp bag";

ভ্যালুতে কোন নাম্বার লিখলে কোন কোটের এর ভিতরে লিখতে হবে না ।

var x = 20;

ভ্যারিয়বেল ডিক্লিয়ার করার নিয়ম :

ব্যাখ্যা :

স্কিপ্ট ট্যাগের ভিতরে প্রথমে Var নামে একটি কীওয়ার্ড (keyword) নেওয়া হয়েছে । তারপর ভ্যারিয়বেলের নাম দেওয়া হয়েছে x(এখানে x এর বদলে অন্য কিছু ও লেখা যায় ) । এরপর নিচের লাইনে x ভ্যারিয়বেল এর ভ্যালু ডিক্লিয়ার করা হয়েছে । এই ভ্যালুটি Ram মেমরিতে স্টোর হবে । এরপর x এর মান বা ভ্যারিয়বেলটি ব্রাউজারে দেখানোর জন্য document.write (x) লেখা হয়েছে । এখানে মনে রাখবেন মেথডের ফাস্ট ব্যাকেটের ভিতরে ভ্যারিয়বেল এর নাম লেখা হয়েছে কোন কোট " " ছাড়ায় ।

ভ্যারিয়বেল নাম লেখার সঠিক নিয়ম :

  • firstname - সব ছোট হাতের লিখতে হয় কারন জাভাস্কিপ্ট কেস সেন্সেটিভ । এছাড়া ক্যারেক্টারের মাঝে কোন ফাঁকা স্পেস থাকবে না ।
  • first_name - লেখার মধ্যে কোন ফাঁকা স্পেস দেওয়া যাবে না । দুটি ওয়ার্ড এর শব্দ হলে আন্ডার স্কোর ( _ ) দিতে পারেন ।
  • first-name - একের অধিক শব্দের নাম ব্যবহার করতে চায়লে শব্দের মাঝে হাইফেন ( - ) ব্যবহার করতে পারেন ।
  • firstName - ক্যামেল কেশ ব্যবহার করতে পারেন ।
  • firstname89- টেক্সটের পরে নাম্বার যুক্ত করতে পারেন ।
  • ভুল নিয়ম :

  • first name - variable এর নাম দেওয়ার সময় দুটি শব্দের মাঝে ফাঁকা স্থান থাকলে হবে না
  • 89firstname - variable এর নাম কোন নাম্বার দিয়ে শুরু করা যায় না ।

  • var Keyword :

    একের অধিকবার একই নামের ভ্যারিয়বেলের ভ্যালু পরিবর্তন করতে পারেন বা var keyword দ্বারা ডিক্লিয়ার ও করতে পারেন ।

    ব্যাখ্যা : উপরের উদাহরণ একই নামের x ভ্যারিয়বেলকে দুইবার var keyword দ্বারা ডিক্লিয়ার করা হয়েছে এবং ভ্যালু পরিবর্তন করা হয়েছে ।

    নিচের উদাহরণটি দেখুন var keyword দ্বারা বার বার না লিখে শুধুমাত্র ভ্যারিয়বেলের নাম লিখে ভ্যালু পরিবর্তন করা যায় ।

    ব্যাখ্যা : উপরের উদাহরণে দেখুন দ্বিতীয়বার var keyword টি আর লিখতে হল না এবং variable এর নাম x এর দ্বারা ভ্যালু পরিবর্তন করতে পারছি । কারন একবার var keyword দ্বারা ভ্যারিয়বেলর নাম বলে দেওয়া হয়েছে x , তাই দ্বিতীয় বার না লিখলেও ব্রাউজার বুজে যাবে x হল ভ্যারিয়বেলের নাম ।


    let keyword :

    জাভাস্কিপ্টে কোন ভ্যারিয়বেল নেওয়ার জন্য যেমন var keyword লেখা হয় ঠিক তেমনি let keyword টি ও দ্বারা ভ্যারিয়বেল লিখতে পারি ।

    মনে রাখবেন দুই বার let keyword লিখতে পারবেন না একই ভ্যারিয়বেল এর নামের ক্ষেত্রে । নিচে উদাহরণ টি দেখুন -

    ব্যাখ্যা : দ্বিতীয় বার let keyword টি লেখার কারনে ব্রাউজারে কোন কিছু দেখাবে না ।

    কিন্তু দ্বিতীয় বার let keyword না লিখে ভ্যারিয়বেল এর নাম দ্বারা ভ্যালু পরিবর্তন করতে পারি । নিচের উদাহরণটি লক্ষ্য করুন ।


    Const keyword

    জাভাস্কিপ্টের variable লেখার জন্য যেমন var , let কীওয়ার্ড (keyword) ব্যবহার করা হয় ঠিক তেমনি const কীওয়ার্ড ও দ্বারা ভ্যারিয়বেল লিখতে পারি । নিচের উদাহরণটি দেখুন :

    নোট : একই ভ্যারিয়বেলের নামকে অধিকবার const কীওয়ার্ড (keyword) দ্বারা লিখতে পারবেন না । যেমন let কীওয়ার্ড (keyword)এর ক্ষেত্রে দেখেছেন । নিচের উদাহরণটি দেখুনঃ -

    ব্যাখ্যাঃ উপরের উদাহরণটি ভুল কারন একই ভ্যারিয়বেল এর নাম (x) কে দুইবার const কীওয়ার্ড (keyword) দ্বারা ডিক্লিয়ার করা হয়েছে ।

    ভ্যারিয়বেলের নাম দ্বারা ও দ্বিতীয় বার ডিক্লিয়ার করতে পারবেন না । নিচের উদাহরণটি দেখুন : -

    তিন নাম্বার লাইনের ভ্যারিয়বেলটি ব্রাউজারে দেখাবে না । কারন const কীওয়ার্ড (keyword) দিয়ে একটি ভ্যারিয়বেলের নাম দ্বারা একবার ডিক্লিয়ার করা যায় ।

    source

    জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপ ?

    ভ্যারিয়বেলের (Variable) ভ্যালুকে ডাটা টাইপ বলা হয় ।

    একটি ভ্যারিয়বেল যেকোনো কীওয়ার্ড (keyword) দিয়ে শুরু হতে পারে যেমন - var , let ও const তার ভ্যালুকে Data Type বলা হয় ।

    একটি ভ্যারিয়বেলে (variable) অনেক প্রকার ডাটা টাইপ (data type) লিখতে পারি । Data Type মূলত দুই প্রকার Primitive Non primitive

    String:

    " " ডাবল কোট বা ' ' সিঙ্গেল কোটের ভিতরে যা লেখা হয় ভ্যারিয়বেলের ভ্যালু তাকে স্ট্রিং ডাটা টাইপ (string data type) বলা হয় । স্ট্রিং এর অর্থ টেক্সট ।

    উদাহরণ :

    ব্রাউজারে ডাটা টাইপকে (data Type) ভালো ভাবে বোঝার জন্য typeof function ব্যবহার করতে পরেন ।

    উদাহরণ :

    ব্যাখ্যা :উপরের উদাহরণে typeof function লেখার ফলে ব্রাউজারে ভ্যারিয়বেলের ডাটা টাইপের নাম দেখাছে ।


    Number :

    ভ্যারিয়বেলের ভ্যালু হিসাবে যদি Number স্টোর করতে চায় মেমোরিতে (Ram Memory) তাহলে কোন কোট ছাড়ায় লিখতে হবে । নিচের উদাহরণ গুলো দেখুন -

    নোট :ডাবল বা সিঙ্গেল কোটের ভিতরে লিখলে String data type হয়ে মেমরিতে (Memory) স্টোর হবে । নাম্বারটি তখন আর নাম্বার থাকে না টেক্সট হয়ে যায় ।

    উদাহরণ :

    Boolean :

    এর দুটি ভ্যালু (Value) আছে একটি True অপরটি False ।

    ব্যাখ্যা : বুলিয়ান (Boolean) ভ্যালু কোট ছাড়া লিখতে হয় । কোটের ভিতরে লিখলে string ভ্যালু হয়ে যাবে ।


    Null

    JavaScript এ Null মানে “nothing” অর্থাৎ কিছুইনা। এটা এমন কিছু যার দ্বারা বিদ্যমান নেই এমন কিছু বুঝানো হয়। দুর্ভাগ্যবশত, জাভাস্ক্রিপ্টে, Null Data কে একটা Object হিসেবে বিবেচনা করা হয়। যেহেতু JavaScript এ Null কে একটা Object হিসেবে বিবেচনা করে, তাই অনেকেই এটিকে একটি Bug মনে করে । তাদের মতে এটি Null হয়ে উচিত।


    Undefined :

    ভ্যালুহীন ভ্যারিয়বেলকে Undefined data Type বলা হয় । যেমন var x ; - এখানে কীওয়ার্ড (keyword) লেখা হয়েছে তার পর ভ্যারিয়বেলের নাম লেখা হয়েছে কিন্তু কোন ভ্যালু ডিক্লিয়ার করা হয়নি তাই এটি Undefined ভ্যালু ।

    source
    ▲ Top