Rasel Hossain Adib

অপারেটর (Operator) কি ?

অপারেটর (operator) এক বিশেষ ধরনের চিহ্ন বা সিম্বল যা ব্রাউজারকে কোন গণিতিক বা লজিক্যাল কাজ করার অনুমতি ও নির্দেশ দেয় ।

অপারেটর (Operator) এর সঙ্গে যে ভ্যারিয়বেল থাকে সেগুলোকে অপারেন্ড (Operand) বলা হয় ।

যেমন :- দুইটি ভ্যারিয়বেলের নাম x , y ও তাদের ভ্যালু যথাক্রমে 25 ও 16 । এখন যদি লেখা হয় x+y বা 25+16 তাহলে ব্রাউজার দুটি সংখ্যাকে যোগ (add) করবে । সুতরাং এখানে + চিহ্ন হল Operator এবং x,y বা 25 , 16 এগুলো operand।

জাভাস্কিপ্টের অপারেটর গুলোর নিচে লিস্ট দেওয়া হল -

  • JavaScript Arithmetic Operators
  • JavaScript Assignment Operators
  • JavaScript String Operators
  • JavaScript Relational Operators
  • JavaScript Logical Operators
  • javascript Conditional operator
  • JavaScript Bitwise Operators
  • JavaScript Comparison Operators

  • জাভাস্কিপ্ট অ্যারিথমেটিক অপারেটর (Arithmetic Operators) ?

    জাভাস্কিপ্টে মোট ৮ প্রকারের জাভাস্কিপ্ট অ্যারিথমেটিক অপারেটর (Arithmetic Operator ) আছে । নিচের লিস্টটিকে অনুস্মরণ করুন ।

    Serial Number Symbol Operator Purpose (কাজ)
    1 + Addition (যোগ) দুইটি অপারেন্ডকে যোগ করে ।
    2 - Subtraction (বিয়োগ) দুইটি অপারেন্ডকে বিয়োগ করে
    3 * Multiplication (গুন) দুইটি অপারেন্ডকে গুন করে
    4 / Division (ভাগ) দুইটি অপারেন্ডকে ভাগ করে
    5 ** Exponentiation (পাওয়ার) 24 = 2*2*2*2=16
    6 % Modulus/Reminder (ভাগশেষ) ভাগশেষ দেখার জন্য ব্যবহার করা হয় ।
    7 ++ Increment ফলাফলের সঙ্গে ১ যোগ করে
    8 -- Decrement ফলাফলের সঙ্গে ১ বিয়োগ করে
    Addition (যোগ) :

    ব্রাউজারে ফলাফল : 41

    ব্যাখ্যা : প্রথমে এখানে x নামের একটি ভ্যারিয়বেল নেওয়া হল তার মান বা ভ্যালু 25, কম্পিউটারের র‍্যাম মেমরিতে স্টোর করা হল । একই ভাবে দ্বিতীয় ভ্যারিয়বেলের y লিখে তার ভ্যালু 16 স্টোর করা হল । এরপর x ও y এর ভ্যালুকে যোগ করে মেমরিতে স্টোর করার জন্য z নামের একটি ভ্যারিয়বেল লিখে x+y লেখা হল । এখানে + চিহ্নটি হল Arithmetic Operator । যোগ করার জন্য ব্যবহার করা হয়েছে ।
    এরপর যোগফলটি ব্রাউজারে দেখার জন্য document.write (z) ; স্টেটমেন্টটি লিখে z ভ্যারিয়বেলটিকে কল করা হল কারন z ভ্যারিয়বেল এর মানটি যোগফল, যেটি মেমরিতে স্টোর করা আছে ।


    Subtraction (বিয়োগ) :

    এই Operator দ্বারা আমরা দুটি অপারেন্ড (operand) এর মান বা সংখ্যাকে বিয়োগ করতে পারি ।

    ব্রাউজারে ফলাফল :9

    ব্যাখ্যা : এখানে তিনটি ভ্যারিয়বেল নেওয়া হয়েছে x y z । x ও y ভ্যারিয়বেল দুটির ভ্যালু অ্যাসাইন করা হয়েছে যথাক্রমে 25 ও 16 । এর তৃতীয় ভ্যারিয়বেলর ভ্যালু হিসাবে x ও y ভ্যারিয়বেল নাম অ্যাসাইন করে একটি মাইনাস বা subtraction চিহ্ন অপারেটর যুক্ত করা হয়েছে । কারন দুটি অপারেন্ডের বিয়োগ ফল নির্ণয় করা জন্য ।এরপর সেই বিয়োগ ফলটি ব্রাউজারে দেখার জন্য z ভ্যারিয়বেলটিকে কল করা হয়েছে ।


    Multiplication গুন (*)

    দুটি অপারেন্ডের (operand) মধ্যে গুন করতে এই Operator ব্যবহার করা হয় ।

    ব্রাউজারে ফলাফল : 400

    ব্যাখ্যা : এখানে x , y ও z হল তিনটি ভ্যারিয়বেল । x ও y ভ্যারিয়বেলের মান দেওয়া হয়েছে 25 ও 16 । z ভ্যারিয়বেলের ভ্যালু নেওয়া হয়েছে x o y এর ভ্যালুর সঙ্গে Multiplication Operator যুক্ত করা হয়েছে x ও y এর মানকে গুন করার জন্য । এর ফলাফল বা গুণফল ব্রাউজারে দেখার জন্য Document.write (z) ; এই স্টেটমেন্টের মেথডে z ভ্যারিয়বেলকে কল করা হয়েছে ।


    Division ভাগ ( / ) :

    দুটি অপারেন্ড বা সংখ্যার মধ্যে ভাগ করতে এই অপারেটর ব্যবহার করা হয় ।

    ব্রাউজারে ফলাফল : 10

    ব্যাখ্যা : x, y ও z তিনটি ভ্যারিয়বেল । x এর ভ্যালু 30 স্টোর করা হয়েছে । y এর ভ্যালু 3 স্টোর করা হয়েছে । z এর ভ্যালু হিসাবে স্টোর করা হয়েছে x ও y ভ্যারিয়বেল সঙ্গে Division Operator যুক্ত করা হয়েছে ভাগফল নির্ণয় করার জন্য ।
    ব্রাউজারে ভাগফল দেখার জন্য document.write(z); স্টেটমেন্ট লিখে মেথডের ভিতরে z ভ্যারিয়বেলকে কল করা হয়েছে । এর ফলে ব্রাউজারে z এর মান অর্থাৎ ভাগফলটি দেখা যাছে ।


    Power (**) :

    অপারেটর হিসাবে যদি দুটি অ্যাস্টেরিক ** চিহ্ন ব্যবহার করা হয় , এই অপারেটরকে বলা হয় Exponentiation Operator । মনে রাখবেন এটি power এর মত কাজ করে । যেমন - 2 4 = 2*2*2*2 = 16 ফলাফল ।

    ব্রাউজারে ফলাফল : 16

    ব্যাখ্যা : এখানে ভ্যারিয়েবেল নেওয়া হয়েছে যথাক্রমে x,y ও z । x এর ভ্যালু 2, y এর ভ্যালু 4 ও z এর ভ্যালু x ও y ভ্যারিয়বেলকে স্টোর করে দুটি অ্যাস্টেরিক ** চিহ্ন ব্যাবহার করা হয়েছে power এর মান বের করার জন্য ।
    এখানে x ভ্যারিয়বেলের ভ্যালু প্রথমে ডিক্লিয়ার করা হয়েছে তাই x এর ভ্যালু সেই রকম থাকবে । তারপরে y ভ্যারিয়বেলের মান ডিক্লিয়ার করা হয়েছে তাই y এর ভ্যালুটি power হিসাবে কাজ করবে । যেমন - xy অর্থাৎ 24
    উপরের যত সংখ্যা power থাকবে ততবার নিচের ভ্যালু দ্বারা গুন হবে যেমন - 24 =2*2*2*2 = 16 । উপরে power 4 আছে আর নিচে ভ্যালু 2 আছে তাই 4 বার বসিয়ে গুন হবে ।


    Modulus % (Remainder ) ভাগশেষ :

    % এই অপারেটর দ্বারা দুটি অপারেন্ডের মধ্যে ভাগশেষ বার করা হয় । যেমন 2 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 1 ।

    ব্রাউজারে ফলাফল : 1


    JavaScript এ Increment/Decrement Operator এর প্রকারভেদ>

    নিচের টেবিল টি বুঝার জন্য আমরা variable var a=2 নিব

    উদাহরণ নাম ফলাফল
    ++a Pre-increment প্রথমে a variable এর মান 1 বৃদ্ধি পাবে। তারপর a এর মান return করবে। Rasel = সাথে সাথে ১ বৃদ্ধি করে শো করবে
    a++ Post-increment প্রথমে a variable এর মান return করবে। তারপর a variable এর মান 1 বৃদ্ধি পাবে। Rasel = সাথে সাথে ১ বৃদ্ধি করে শো করবে না পরের বার শো করবে
    --a Pre-Decrement প্রথমে a variable এর মান 1 কমবে । তারপর a variable এর মান return করবে। Rasel = সাথে সাথে ১ বকমিয়ে শো করবে
    a- – Post-decrement প্রথমে a variable এর মান return করবে। তারপর a variable এর মান 1 কমবে। Rasel = সাথে সাথে ১ কমিয়ে শো করবে না পরের বার শো করবে

    যে কোন সংখ্যার লাস্ট ডিজিট বের করার সিস্টেম (Last Digit)

    যে কোন সংখ্যাকে ১ এর পরে শূন্য (০) একটা দিয়ে % (মট) করলে লাস্ট এর একটা সংখ্যা বের হবে। যেমনঃ
    ইনপুট দেওয়া লাস্ট সংখ্যাঃ

    function submit(){
    var num, last_digit, res;
    num = document.getElementById("input_num").value;
    mot = 10;
    res = num % mot;
    document.getElementById("res").innerHTML = res;
    // সূত্র
    // var num, last_digit, res;
    // num = ইনপুট এ যে সংখ্যা দিবেন;
    // mot = 10 দ্বারা মট হবে;
    // res = num % mot; }


    যে কোন সংখ্যার লাস্ট এর যে কোন সংখ্যা বের করার সিস্টেম

    যে কোন সংখ্যাকে ১ এর পরে শূন্য (০) একটা দিয়ে % (মট) করলে লাস্ট এর একটা সংখ্যা বের হবে, ১ এর পরে শূন্য (০০) দুইটা দিয়ে % (মট) করলে লাস্ট এর দুই সংখ্যা বের হবে। এই ভাবে লাস্ট এর যত সংখ্যা চাই এক এর পরে তত শুন্য দিয়ে % (মট) করলে লাস্ট এর তত সখ্যা বের হবে। যেমনঃ

    নিচে যে কোন সংখ্যা দিন, লাস্ট এর কয়টা সংখ্যা দেখতে চান তা সিলেক্ট করুন, সাবমিট বাটনে ক্লিক করুন।
    লাস্ট এর কয়টা সংখ্যা চাই???
    নিদির্ষ্ট সখ্যাঃ

    function submit2(){
    var num, mot, res;
    num = document.getElementById("input_num2").value;
    mot = document.querySelector('#select').value;
    res = num % mot;
    document.getElementById("res2").innerHTML = res;
    }
    // সূত্র
    // var num, mot, res;
    // num = ইনপুট এ যে সংখ্যা দিবেন;
    // mot = যে সংখ্যা সিলেক্ট করবেন তার ভ্যালু;
    // res = num % mot;


    যে কোন সংখ্যার (দশমিক সংখ্যার) লাস্ট এর যে কোন সংখ্যা বের করার সিস্টেম

    দশমিকের পরে যতটা সংখ্যা ১ এর পরে তত টা শূন্য দিয়ে গুন করতে হবে, গুন ফল কে লাস্ট এর যতটি সংখ্যা দেখতে চাই ১ এর পরে তত টি শুন্য দিয়ে % মট করতে হবে। যেমনঃ

    নিচে দশমিকসহ সংখ্যা দিন, দশমিক এর পরে কতটি সংখ্যা তা সিলেক্ট করুন, লাস্ট এর কয়টা সংখ্যা দেখতে চান তা সিলেক্ট করুন, সাবমিট বাটনে ক্লিক করুন।
    দশমিক এর পরে কয়টা সংখ্যা??
    লাস্ট এর কয়টা সংখ্যা চাই???
    নিদির্ষ্ট সখ্যাঃ


    function submitDoshomik(){
    var num, mot, doshomik, res, final_res;
    num = document.getElementById("input_doshomik_num").value;
    doshomik = document.querySelector("#select_doshomik").value;
    mot = document.querySelector("#select_mot").value;

    res = num * doshomik;
    final_res = res % mot
    document.getElementById("res_doshomik").innerHTML = final_res;
    }
    // রেজাল্ট = ইনপুট এ দশমিক এর পরে যতটি সংখ্যা * (১ এর পরে ততটি সখ্যা);
    // ফাইনাল_রেজাল্ট = রেজাল্ট % লাস্ট এর যত সংখ্যা দেখতে চাই ১ এর পরে তত শূন্য, যেমন;
    var num, multiplication, mot, res, final_res ;
    num = 9483.5486;
    multiplication = 10000;
    mot = 100;
    res = num * multiplication;
    final_res = res % mot;
    console.log(final_res);

    ▲ Top